পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মারুফ খন্দকার(৪৫), ইউসুফ মন্ডল(৩৮), মো. রাশিদুল ইসলাম(৪২), মো. লাভলু মন্ডল(৫০), সবারুল কাজী(৪৫), শ্রী নিরঞ্জন(২৬), মো. রঞ্জু চৌধুরী(৪০), এবং মোজাহার আলী(৫২)।

আজ(২০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্য রাতে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তরপাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়া খেলার দায়ে ৮ জন কে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককরা জুয়ারি ও জব্দকরা আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়া খেলা, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ জুয়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

আপলোডের সময় : 08:54:56 am, Wednesday, 21 October 2026