1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারী ) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে নাটোর হতে বগুড়ার দিকে আসা অজ্ঞাত যানবাহন ও মোটরসাইকেল আরোহী তিনজন সিংড়া হতে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় বগুড়া হতে রাজশাহীর পথে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি গাড়ি যাচ্ছিল। নাটোর হতে অজ্ঞাত বাস গাড়ি মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে যায় ও আহত অবস্থায় একজন মোটরসাইকেল আরোহী গড়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ির নিচে গড়ে পরে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্দারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্দাম করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজন কে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী নিহত দুইজনের মৃত্যুদেহ ও আগত আরেকজন মোটরসাইকেল আরোহী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
নিহতরা হলেন, ১।মোঃ রুবেল (৩০) পিতা ইসমাইল হোসেন, ২। মোঃ নাদিম মাহমুদ (৩২) পিতা মুঞ্জুরুল আলম ও আহত মোঃ শামসুদ্দিন (৪২)পিতা মাদুর প্রামাণিক সর্ব সাং খিয়লী, থানা দুপচাঁচিয়া,জেলা বগুড়া।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক যানবাহনকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com