বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছর বয়সী নুরজাহানের

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান আক্তার (৬৫) নামে এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নুরজাহান আক্তার বাড়ির সামনে সড়কের পাশে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছর বয়সী নুরজাহানের

আপলোডের সময় : 08:30:57 pm, Sunday, 13 September 2026