1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬২ বার

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নি-হ-ত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) লিচুতলা থেকে মাটিডালী ২য় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের মো. আশিক (২৬)। তিনি মো: শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ ও নিহত অপর ব্যক্তির পরিচয় জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights