1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার

বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান :  ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে বিশাল ভাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর থানায় ইউনিয়নের সর্ববৃহৎ মাহফিলের আয়োজন করে সাড়া ফেলেছেন ঝাউডাঙ্গা ইউনিয়নের অন্যতম প্রধান অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ঝাউডাঙ্গা যুব কমিটি।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাওঃ মহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন সিলেটের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওঃ এম হাসিবুর রহমান। বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা আব্দুল বারী, হযরত মাওলানা হাফেজ আবু মুসা, হযরত মাওলানা শাহিনুর রহমান, যুবকমিটির সভাপতি মোখলেছুর রহমান পলাশ, রাজিব হোসেন রনি প্রমুখ।

ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল মাহফিলে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষও উপস্থিত ছিলেন। ঝাউডাঙ্গা যুব কমিটি দীর্ঘদিন ধরে মানবিক, সামাজিক, এবং উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তরুণদের একত্রিত করে গঠনমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে প্রচেষ্টা এই কমিটি চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights