1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহ’র ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার বরাত দিয়ে এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।

দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা ৩টি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com