1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবান লামা উপজেলায় অস্ত্রসহ একজন আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবান লামা উপজেলায় অস্ত্রসহ একজন আটক

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার

 

বান্দরবান লামা উপজেলা থেকে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় লোকজন।

আজ সোমবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় একটি বাগানে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী তৎপরত চালিয়ে আসছে।

ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আতিকুর রহমান জানান, আজ সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার চালাতে সেখানে যায়। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকি দু’জন পালিয়ে যান। এ সময় আটককৃত মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com