1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গাছপালা কেটে সম্পত্তি দখলের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:২২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গাছপালা কেটে সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকায় প্রতিপক্ষের গাছপালা কেটে জমি দখল করার অভিযোগ উঠেছে চর লরেঞ্চ বাজারের সানাউল্লাহ তসিলদারের স্ত্রী বিরুদ্ধে।

শনিবার(২৫ জানুয়ারি ) বেলা ১২:৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীর ছেলে বাবুল হোসেন বাবলু স্থানীয় প্রতিবেশী সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার এর বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দিয়ে প্রায় ১ লক্ষ টাকার গাছপালা কেটে ফেলার অভিযোগ করে সাংবাদিকদের বিষয়টি জানান।

বাবুল হোসেন বাবলু বলেন, গত ২০২৩ ইং সালেও একবার প্রায় ১লক্ষ টাকার গাছপালা কাটা হয়। দলীয় প্রভাবে আমরা তার কোন সুবিচার পাইনি।

অভিযুক্ত জেসমিন আক্তার ও সানাউল্লাহ তসিলদার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন,এখানে অপরাধের কিছুই নেই, চলাচলের রাস্তা ঠিক করার প্রয়োজনে আমরা যায়গাটি পরিষ্কার করেছি।

কিন্তু ক্ষতিগ্রস্ত বাবুল হোসেন বাবলু বলেন,আমরা বাহিরে ছিলাম এ সুযোগকে কাজে লাগিয়ে সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার ভাড়াটিয়া লোকজন এবং তার স্বজনদের নিয়ে আমাদের অনেক গুলো গাছপালা কেটে ফেলে। বাড়ি থেকে আমার নিকট খবর এলেই ৯৯৯ এ কল দিয়ে জানালে আমাকে থানায় যেতে বলে, সেখানে গিয়ে আলোচনা সাপেক্ষে একটি অভিযোগ পত্র দাখিল করি। এ ব্যপারে সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি ।

অভিযোগের তদন্ত কর্মকর্তা জানান,এ ব্যপারে অফিসার ইনচার্জ মহোদয়ের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com