1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবি "ল ক্লাব" এর সভাপতি নাহিদ এবং সাধারণ সম্পাদক  মহসিন  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবি “ল ক্লাব” এর সভাপতি নাহিদ এবং সাধারণ সম্পাদক  মহসিন 

মোঃ তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবগঠিত “ল ক্লাব” এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে একই বিভাগ ও শিক্ষাবর্ষের মহসিন আবেদিন।

বুধবার (২৯ জানুয়ারি) আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জামসেদুল ইসলামের স্বাক্ষরকৃত একটি নোটিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত নোটিশে বলা হয়, ” নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগীয় যাচাই বাছাই কমিটির পর্যলোচনার মাধ্যমে আগামী এক বছরের জন্য (সংযুক্তি#১) এর ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে আইন ক্লাব (LAW CLUB, NSTU) গঠিত হয়েছে। এতদ্বারা আইন ক্লাবের (LAW CLUB, NSTU) সকল কার্যক্রম পরিচালনার নীতিমালা নির্ধারণ এবং ক্লাবের রূপরেখা প্রণায়নের জন্য নবগঠিত কমিটিকে নির্দেশ প্রদান করা হলো। উক্ত রূপরেখা আগামী ০১ (এক) মাসের মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের নিকট রিপোর্ট আকারে জমা দিতে হবে। সকলের সহযোগিতা কাম্য।

উক্ত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট ৩৭ সদস্যের কমিটি অনুমোদন দেয় বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জামসেদুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com