1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২জন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২জন

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১ জন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ।

নিহত ব্যক্তি তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার ইছং ম্রো (২৩) ও মেন রাও ম্রো (১৫)। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে তলিয়ার ম্রো (১৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে যোগে তিনজন যুবক রুমা সড়কের মুরুংগো বাজার এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে ১ জন নিহত ও হাসপাতাল নেওয়ার পথে আরেকজন মৃত্যুবরণ করে। ঘটনায় আহত তলিয়ার ম্রো (১৮) কে স্থানীয়রা উদ্ধার করে পরে হাসপাতালে ভর্তি করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুত্ব আহত হওয়ায় সংবাদ নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করছেন বলে জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com