1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)
বার্ষিক সাধারণ সভা (৮ ফেব্রুয়ারি) ২০২৫ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় নওগাঁ ঐতিহ্যবাহী ডানা পার্কে
অনুষ্ঠিত হয়। জেলার ১১টি উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে বার্ষিক সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএমইউজে সভাপতি মোঃ খোরশেদ আলম।

এসময় প্রধান অতিথি মান্দা উপজেলা চেয়ারম্যান ও
উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক ডাঃ ইকরামূল বারি টিপু তাঁর বক্তব্যে বলেন সাংবাদিকরা জাতির দর্পন, স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতায় আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পরলে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। কোন প্রকার ভয়ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতীর কাছে তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদ হায়দার টিপু, জেলা সেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক মোঃ সফিউল আজম টুটুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টাগন ও বিভিন্ন উপজেলার সাভাপতি ও সাঃ সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ ১১ টি উপজেলার বিভিন্ন মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিগন।

সভার সভাপতি মোঃ খোরশেদ আলম তার সমাপনী বক্তব্যে বলেন সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিক কোন দল বা কোন ধর্মের নির্ধারিত প্রতিনিধি না। আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে দেশ ও জনগণের জন্য আমরা কাজ করি। একটা জাতির আয়না হিসেবে সাংবাদিককে বুঝানো হয়। আমাদের চরিত্র হবে নিঃখুঁদ, এখানে কোন অপসাংবাদিক, নেশাখোর, সুদখোর ও নারী লোভী কোন ব্যক্তি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য থাকতে পারবে না, সে যতবড় মিডিয়ার প্রতিনিধি হউক না কেন। সাংবাদিকদের বিপদে পাশে থাকার আহবান জানিয়ে উপস্থিত বিভিন্ন উপজেলার সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com