1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত পৌণে ১টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের মতিউর রহমান খোকনের ছেলে আসলাম শেখ আকাশ(৩৩) ও একই উপজেলার চন্ডিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা(৩২)। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে মোকামতলার মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালানো হয়। এসময় ধানের কুড়া বোঝাই একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ওই পিকআপ ভ্যানে অভিনব কায়দায় রাখা ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য সরবরাহে ওই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com