1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই দুটি প্রাইমারী স্কুলের ছুটি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই দুটি প্রাইমারী স্কুলের ছুটি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, রণচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর গাড়াগ্রাম ধাইজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

বিকেল তিনটায় জাতীয় পতাকা নামিয়ে চলে যাচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষকের দেখা পাওয়া যায়নি। তবে রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক কাজলী আকতার বলেন, বই না পাওয়ার কারণে ক্লাস নিতে পারছি না, তাই ছুটি দিয়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাপিয়া খাতুন মুঠোফোনে বলেন, আমি ১০ মিনিট পরে জানাবো, এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে নাম না বলা শর্তে স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, শুধু আজকে নয় প্রতিদিনেই এভাবে স্কুল ছুটি দেয়। প্রতিবাদ করার সাহস পায়না তারা। গাড়াগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসিবুল ইসলাম হাসিব জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম আগামীকাল দুই প্রধান শিক্ষককে ডেকে বলবো, যাতে পরবর্তী সময়ে এভাবে স্কুল ছুটি না দেয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার(এটিও) মুঠোফোনে বলেন, চারটার আগে স্কুল ছুটি হতে পারে না। আপনারা জানালেন আমি ব্যবস্থা নিবো। জেলা শিক্ষা অফিসার(ডিপিও) কুমারেশ চন্দ্র গাছি মুঠোফোনে বলেন, সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com