1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার

অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার “একজন আমিনুল হক” বইটি প্রকাশ হয়েছে। বইটি প্রকাশের পর পরই আজ একুশে ফেব্রুয়ারিতে এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সারা ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফ সহ বইটি দিচ্ছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার “একজন আমিনুল হক “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আমিনুল হককে নিয়ে লেখা “একজন আমিনুল হক” বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।

কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মোহাম্মদ এর সাথে তিনি জানান আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত।তিনি বলেন আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায় ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করছি।

আমিনুল হক জানান-পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবি নি।সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com