1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

এস হোসেন মোল্লা
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার

২২শে ফেব্রুয়ারি রোজ শনিবার রাজধানীর কাওলারে অবস্থিত বিভা স্কুল এন্ড কলেজ’র “বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ -২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতি বছরের মতো এ বছরেও বিভা স্কুল এন্ড কলেজের দুটি শাখা একত্রে সকাল আটটার সময়ে কাওলার বাজার হতে দুইটি বড় বাসযোগে ঢাকার কেরানীগঞ্জের কোনা খোলার শরিফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।সেখানে পৌঁছানোর পর দর্শনীয় ও আনন্দময় স্থানে সময় কাটানোর শেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় ।পরবর্তীতে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম ও আলোচনা সভার পর লাকি কুপন ড্র’এর মাধ্যমে বিভিন্ন ভাগ্যবান বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় ।

উক্ত অনুষ্ঠানের প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকের শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, সাংবাদিক ও মানবাধিকার কমী এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।সুষ্ঠু ও সফলভাবে সকল কার্যক্রম শেষ করার পর আনুমানিক বিকেল পাঁচটার দিকে একত্রে সকলে মিলে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। উক্ত ভ্রমণের স্লোগান ছিল–
” শিক্ষা সফর আমাদের মনের জানালা খুলে দেয় “।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com