1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনকে শুভেচ্ছা জানালেন নীলফামারী বাসী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনকে শুভেচ্ছা জানালেন নীলফামারী বাসী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫২ বার

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনকে শুভেচ্ছা জানালেন নীলফামারী বাসী।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা ছাত্র-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটিতে যূগ্ম মুখ্য সংগঠক নির্বাচিত হয়েছেন।

আবু সাঈদ লিওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান। ছাত্রজীবন  থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। প্রাথমিক,  উচ্চ মাধ্যমিক, কলেজে  ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া সম্পূর্ণ করেন। শিক্ষাজীবনের  পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এছাড়া, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কাজের স্বীকৃতি স্বরুপ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম মুখ্য সংগঠক নির্বাচিত হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম মুখ্য সংগঠক নির্বাচিত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহবায়ক বোরহান আহমেদ, রইসুল ইসলাম অম্লান, যুগ্ম সদস্য সচিব সাইদ ইসলাম, রেজাউল ইসলাম, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবু সাঈদ লিওন কে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com