1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাড়ির মালিকের বিরুদ্ধে নারী গৃহকর্মীকে হত্যার অপচেষ্টার অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৪১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাড়ির মালিকের বিরুদ্ধে নারী গৃহকর্মীকে হত্যার অপচেষ্টার অভিযোগ

শোয়েব হোসেন
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৬ বার

রাজধানীর খিলগাঁও, নন্দিপাড়া ছোট বটতলা ত্রিমোহনী শুলনগরের একটি বাড়ির মালিকের বিরুদ্ধে বাড়ীর নারী কেয়ারটেকার রুমিছা বেগমকে (৪৫) রড দিয়ে বেধড়ক মারধর করে হত্যা করার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে খিলগাঁও থানায়।

ভুক্তভোগী নারী মামলা সম্পর্কে বলেন, গত ০৪/০৩/২৫ ইং তারিখে বেলা প্রায় ১২টার দিকে আনোয়ার হোসেন ও তার সহোদর ভাতিজা সাবেক আওয়ামী লীগের নেতা বর্তমান যুবদলের প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আসলাম এবং শিল্পী আক্তার তুষারসহ নাম না জানা আরো ৪/৫ জন মিলে ওই নারী কেয়ারটেকারকে রড দিয়ে বেদম মারধর করে। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে গেলে দ্রুত ওই স্থান থেকে সরে যায় বাড়ির মালিক ও অন্যান্যরা।

ভুক্তভোগী নারী আরও বলেন, বাড়ির মালিক আনোয়ার স্যারকে বলেছি এখানে গাড়ি পার্কিং না করে আপনার দোকানের সামনে করেন। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে ৪/৫ জন সহযোগী নিয়ে আমাকে রড দিয়ে খুবই মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন তার ভাতিজা সাবেক আওয়ামী লীগের নেতা ও বর্তমান ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের প্রচার সম্পাদক আসলাম এর সন্ত্রাসী দাপটকে পুঁজি করে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে। কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায় না।
ভুক্তভোগী নারী এ ঘটনায় দেশের প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে ভুক্তভোগী নারী অভিযোগ জানাতে আসেন। সম্পাদক বিস্তারিত শুনে ও মামলার কপি দেখে সাবেক আওয়ামী লীগের নেতা ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ এর যুবদলের প্রচার সম্পাদক আসলাম হোসেনকে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে আসলাম হুমকির সুরে বলেন আপনার মত ৩০-৩৫ জন সাংবাদিক আমার পেছনে ২৪ ঘন্টা ঘোরাফেরা করে।সেই সাথে অকথ্য ভাষায় গালিগালাজও করে আসলাম হোসেন।

দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক বিষয়টি উদঘাটন করার জন্য আসলামের হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি দেখে প্রমাণ পান আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সাথে বর্তমান যুবদলের প্রচার সম্পাদক ঢাকা দক্ষিণ আসলাম হোসেনকে। পরবর্তীতে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদককে আসলাম ফোন দিয়ে নমনীয় সুরে বলেন বিএনপির আমার এক সিনিয়র বড় ভাইয়ের সাথে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর বন্ধুত্ব সম্পর্ক। যে কারণে সাবের হোসেন চৌধুরীর সাথে আমার ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সংযুক্ত করেছি।

খবরে প্রকাশ, যুবদলের ঢাকা দক্ষিণের প্রচার সম্পাদক হয়ে আসলাম হোসেন তার অপকর্মের দ্বারা বিএনপি’র সুনাম ক্ষুন্ন করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা বলেন, এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভোটে প্রভাব পড়বে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com