1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

 

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা  মঙ্গলবার ১১মার্চ ১১টায় উপজেলা  পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  কালাই উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ মনিরুজ্জামান, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদ হোসেন, কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব -উল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান তালুকদার ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম, ইফা অফিসার আব্দুর রউফ, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মুনছুর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সরোয়ার শিপন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সদস্য সামিউল হক সায়িম বক্তব্য রাখেন। সভায় বাল্যবিবাহ, মাদক, ছিনতাই, যানজট রোধে  ও আইন শৃংখলার উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এদিকে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১১ মার্চ ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে একইদিন দিনে উপজেলা পরিষদে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত ভূমিকা শীর্ষক সেমিনার সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com