রুমানা আমিন বগুড়া প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষীকলা কাজীপাড়া গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আ’হ’ত প্রায় ১১ জন অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাহানপুর উপজেলা মাদলা ইউনিয়নের লক্ষীকলা কাজীপাড়া গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ নতুন কমিটি হওয়ার জন্য মুসল্লিদের মধ্যে এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ পর দুই পক্ষের সংঘর্ষ ঘটে।
উক্ত ঘটনায় দুই পক্ষের প্রায় ১১ জন আহত হয়।আহতদের মধ্যে। ১/ আব্দুল হান্নান কাজী (৫৫)। পিতা: মৃত :হাফিজার রহমান কাজী। ২/মোঃ রায়হান কাজী (৩০) পিতা: আব্দুল হান্নান কাজী। ৩/মোঃ গোলজার কাজী (২৩) পিতা: মোঃ রজিব কাজী। ৪/মোঃ রজিব কাজী (৬০) পিতা: মৃত: রমজান কাজী। ৫।মোঃ নুরু প্রামানিক (৪৮) পিতা: অজ্ঞাত। ৬/মোছাঃ আমেনা বেগম (৩৮) স্বামী: শহিদুল ইসলাম কাজী। ৭/মোছা: গোলাপ বানু (৫০) স্বামী: মোঃ রজিব উদ্দিন কাজী। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। আহতদের মধ্যে আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছে। পূর্ব শত্রু তার জের ধরে উক্ত ঘটনাটি ঘটে। মসজিদ কমিটি মিটিং ছিলো তাই নামাজ শেষ করে, মিটিং নিয়ে আলোচনা ও শেষ করা হয়।
আলোচনা শেষ করে সবাই বাড়ি ফেরার পথে। মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা মোতাবেক। দেশীয়, অস্ত্র, এসএস পাইপ, রড, নিয়ে অতর্কিত হামলা চালায় বিবাদীগণ। ভিকটিমদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হান্নান কাজী এবং তার ছেলে রায়হান কাজি। এ বিষয়ে শাহজাহানপুর থানায় হান্নান কাজীর স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন (৪৫) বাদী হয়ে ১৫/০৩/২০২৫ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, অভিযোগ পেয়েছি ভিকটিমদের অবস্থা গুরুতর তাই সেই অভিযোগটি পরবর্তীতে এজাহার হিসেবে নেওয়া হয়েছে।