1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর স্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জাবারিপুর সোস্যাল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন কবির। খেলায় গেস্ট অব অনার ছিলেন, সাবেক কৃতি ফুটবলার ও শিক্ষক আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘমারা দাখিল মাদ্রাসা ও মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান। খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর বিবাহিত দল বিজয়ী হয়।

বিজয়ী দলকে একটি ছাগল পুরস্কার দেয়া হয়। আশেপাশের অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com