ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : অবৈধ মালামাল প্রবেশ ও গাড়ির কাগজপত্র ঠিক যাচাই ও জনস্বার্থে ঠাকুরগাঁও শহরকে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও অঞ্চলের আয়োজনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশীর অভিযান পরিচালনা করা হয়েছে। 

এতে জেলা থেকে ছেড়ে যাওয়া ও অন্যান্য যানবাহন জেলাতে প্রবেশ করা বাস, প্রাইভেট কার মোটরসাইকেল মাইক্রো সহ অন্যান্য যানবাহন তল্লাশি করা হয়।  বুধবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁও অঞ্চলের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট

আপলোডের সময় : 08:22:10 am, Thursday, 3 April 2025