1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে অতিরিক্ত নেয়া ভাড়া যাত্রীদের ফেরত দিলো পরাণ পরিবহণ ও হালিম ট্রাভেলস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে অতিরিক্ত নেয়া ভাড়া যাত্রীদের ফেরত দিলো পরাণ পরিবহণ ও হালিম ট্রাভেলস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে কুমিল্লার ভাড়া ১হাজার ২’শ টাকা কিন্তু যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছিলো ১হাজার ৫’শ টাকা করে। এমন অভিযোগ পেয়ে শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। জলঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে পাঁচজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে পরাণ পরিবহণ ও হালিম ট্রাভেলস থেকে যাত্রীপ্রতি অতিরিক্ত নেয়া ৩’শ করে টাকা ফেরত দেয়া হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। এ সময় বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) এস এম মাহবুবুর রহমান উপস্থিত। এরআগে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে যানবাহনগুলোর কাগজ পত্র যাচাই করে ভ্রাম্যমান আদালত।

বিআরটিএ’র নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) এস এম মাহবুবুর রহমান বলেন, নিরাপদ যাত্রীসেবা ও সঠিক ভাড়া আদায় নিশ্চিত করণে বিআরটিএ এই কার্যক্রম পরিচালনা করছে। গেল কয়েকদিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সমন্বয়ে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com