1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালু উপজেলা আ.লীগনেতা হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালু উপজেলা আ.লীগনেতা হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার

ইয়ুথ টিভি নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু  পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ এবং তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল ঢাকার আদাবর থানা এলাকা হতে হত্যা মামলা সহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের টীম।
আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ এর বিরুদ্ধে হত্যা মামলা সহ ৫টি মামলা রয়েছে এবং তার পুত্র আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ এর হত্যা মামলা সহ ৪টি মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ। মামলা হওয়ার পর থেকে দুই পিতা পুত্র পলাতক ছিলেন। আজ সকালে তাদেরকে নিয়ে ঢাকা থেকে  বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ডিবি  পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com