
গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎ স্পর্শে পৌরশহরের চৌধুরী মার্কেটের পরিচিতজন গার্মেন্টস ব্যবসায়ি আতাউর রহমান আতা’র(৩৬) মৃত্যু হয়েছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে,সোমবার ২১ এপ্রিল দুপুর আড়াই-টার দিকে তার নিজ বাড়ির পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই মেয়ে সন্তান ও পরিবার-পরিজন,ব্যবসায়ি,পাড়া-প্রতিবেশি,বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী
রেখে গেছেন।তিনি পৌরশহরের হরিণমারী গ্রামের ফকিরপাড়ার মৃত সেনা সদস্য আনোয়ার মিলিটারির ছোট ছেলে।তাঁর মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।