1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় রূপসা সাংবাদিক কল্যান সোসাইটির শীত বস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় রূপসা সাংবাদিক কল্যান সোসাইটির শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার

বি.এম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান:

খুলনায় রূপসা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২১জানুয়ারী রবিবার বিকেলে রূপসার নৈহাটি স্কুল সম্মুখে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকি। সোসাইটির সভাপতি আ: কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবণ, তরুণ সমাজসেবক ও সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল, সাবেক সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ। সাংবাদিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক ও সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, রূপসা প্রেসক্লাবের সহ-সম্পাদক ও সোসাইটির নির্বাহী সদস্য এম এ আজিম, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক আল মাহমুদ প্রিন্স,সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সদস্য হামিদুল হক, বেনজির হোসেন, মো: মোস্তাফিজুর রহমান,রেজাউল ইসলাম তুরাণ, সাংবাদিক শহিদুল্লাহ আল আজাদ, সমাজসেবক আবুসিদ্দিক বিন সালাম, কৃষকলীগ নেতা মো: জিয়া উদ্দিন, মো: ইরান শেখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com