1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার

মোঃ খলিলুর রহমার, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় (২২ ও ২৩ জানুয়ারি) মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

সোমবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সকালে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে জেলা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমানের স্বাক্ষরিত এ আদেশ জারি করেন। এদিকে জেলা প্রাথমিকে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একই আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারী তাপমাত্রা ৮.৮ ডিগ্রীর নিচে থাকার ফলে এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে সোমবার। তবে মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ১৮ জানুয়ারি ডিমলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ সোমবার সকাল ছয়টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়ে এমন আবহাওয়া থাকতে পারে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights