1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঋণের টাকা ফেরত না দিয়ে চিকিৎসককে হুমকি: কুড়িগ্রামে এক পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঋণের টাকা ফেরত না দিয়ে চিকিৎসককে হুমকি: কুড়িগ্রামে এক পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৮ বার

এক চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে তিন লক্ষ টাকা হাওলাত নেওয়ার পর তা ফেরত না দেওয়া এবং উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের এক পরিবারের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী ডা. মোহতাসিম বিল্লাহ, যিনি লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রথম টেলিভিশনের চেয়ারম্যান ও এমডি, জানান যে তিনি মানবিক বিবেচনায় কুড়িগ্রাম জেলার খোলার পাড় গ্রামের বাসিন্দা কৃতি কানন কৌশলীর পরিবারকে তিন লক্ষ টাকা হাওলাত দেন। কৌশলীর পিতার নাম মোঃ খাইরুল ইসলাম।

ডা. মোহতাসিম বলেন, “তারা বলেছিল দুই মাসের মধ্যেই টাকা পরিশোধ করবে। কিন্তু বহুদিন ধরে ঘুরাচ্ছে। টাকা ফেরত চাইলে এখন তারা উল্টো আমাকে মারার হুমকি দিচ্ছে, যা আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।” তিনি আরও বলেন, “আমি একজন চিকিৎসক এবং দুটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। আমাকে এইভাবে হুমকি দেওয়া শুধু আমার জন্য না, সমাজের জন্যও একটি দুঃখজনক বার্তা।”

এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ডা. মোহতাসিম বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এমন প্রতারণামূলক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের খোলার পাড় এলাকায় এমন ঘটনা বিরল নয়। সচেতন মহল মনে করছে, এ ধরনের প্রতারণা ও হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে সমাজে আইনের প্রতি শ্রদ্ধা কমে যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com