1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৪ বার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও বূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার(২৫ মে) সকাল দশটায় কাজিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলার লক্ষ উদ্দেশ্য সময়মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনায় সহকারি কমিশনার (ভূমি)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও বলেন, সময়মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করা হয়েছে। এরফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত রয়েছে। মেলা চলাকালিন এইসব সেবা নেবার জন্যে উপস্থিত জনগণের প্রতি তিনি আহবান জানান।

এসময় কাজিপুর উপজেলা ভূমি অফিসে কর্মরতগণ,পৌরভূমি অফিসসহ উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমি অফিসের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com