1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে বিপুল পরিমান সিম ও মোবাইল সহ  অনলাইন জুয়ারী গ্রেফতার-১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে বিপুল পরিমান সিম ও মোবাইল সহ  অনলাইন জুয়ারী গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬৮ বার

 

নীলফামারীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খাঁনের দিক নির্দেশনা ও ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  আকতার হোসেন এর নেতৃত্বে ০১ টি চৌকস টিম জলঢাকা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গত ২৭ মে রাত সারে এগারোটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার ৮নং ওযার্ডের দক্ষিণ চেরেঙ্গা এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে আসামী মিঠু চন্দ্র রায় (২৭) এর কাছে বিভিন্ন অপারেটরের ১১২ টি সিম, ০২ টি অ্যান্ড্রয়েড ফোন, ০১ টি বাটন ফোন, ০১ টি পেনড্রাইভ এবং ০১ টি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর পাওয়া যায়।

পুলিশ সুত্রে  জানা যায়,  আসামী জব্দকৃত সিম এর সাহায্যে বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে তার সহযোগী আসামীদের সহায়তায় সহজ-সরল মানুষের নিকট হতে প্রতারনার মাধ্যমে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ প্রভৃতি) এর মাধ্যমে টাকা গ্রহণ করে উক্ত টাকা দিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় অনলাইনে জুয়া খেলে থাকে। অনলাইনে জুয়া/ক্যাসিনো ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতকারী চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানায় নীলফামারী জেলা পুলিশ ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পেনাল কোড ৪০৬/৪২০/৩৪ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ৩১/৩২/৩৩ ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com