1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের পানি, স্যালাইন ও তথ্যসেবা বিতরণ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের পানি, স্যালাইন ও তথ্যসেবা বিতরণ

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৯ বার

জয়পুরহাটে ভর্তি পরীক্ষা দিতে আসা সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তথ্যসেবা, খাবার স্যালাইন, পানির বোতল এবং ফ্রি বাইক সার্ভিস চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়পুরহাট সরকারি কলেজ শাখা।

শনিবার (৩১ মে) জয়পুরহাট সরকারি কলেজ গেটসংলগ্ন ‘শহীদ আবু সাইদ সেবা বুথ’ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি তারেক হোসেন বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমরা রাসূল (সা.) প্রদর্শিত পথ অনুসরণ করে একটি নৈতিক, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে চাই। এই উদ্যোগ তারই অংশ।

জয়পুরহাট সরকারি কলেজ শাখার সভাপতি পিয়ারুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার্থীদের জন্য তথ্যসেবা, মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা, পরীক্ষার সিট খুঁজে দেওয়ার সহায়তা, ভুল কেন্দ্রে যাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি বাইক সার্ভিস, খাবার স্যালাইন ও পানির বোতল সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক সেবা চালু থাকবে।

এই কার্যক্রমে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। তারা এমন সহযোগিতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com