1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্যস্ত সময় পার করছে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্যস্ত সময় পার করছে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭১ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : আসছে আর কিছুদিন পরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে চারুকলা শিক্ষার্থীদের ড্রয়িং প্রতিযোগিতা। আর এটিতে অংশগ্রহণ করার জন্য ব্যস্ত সময় পার করছে একাডেমীর শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে একাডেমিতে দেখা যায় বিভিন্ন বয়সে শিশুরা রং তুলি ক্যানভাস ইজেল এর মাধ্যমে শিক্ষকের সহযোগিতায় তাদের মনের মত করে তৈরি করছে বিভিন্ন ধরনের দৃষ্টি নন্দন ছবি।

জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী মারজান ও আরাধ্যা জানান, ছোট থেকে তাদের ছবি আঁকতে খুব ভালো লাগে। তাই তারা পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করেন এবং তাদের শিক্ষকের নির্দেশনে নিজেদের প্রতিভা গুলো তারা তুলে ধরে। তারা বিভিন্ন রকমের ছবি আঁকেন যেটা তাদের অনেক ভালো লাগে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা প্রশিক্ষক মাহবুব আলম রুবেল বলেন, সামনে অডিশন আসছে এই উপলক্ষে শিশুরা বেশ মনোযোগী হয়ে উঠেছে তারা নিয়মিত আসছে এবং বিভিন্ন রকমের ছবি আঁকছে। এখন শিশুরা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ব্যস্ত সময় পার করছে। তাদের অভিভাবকরাও তাদের সহযোগিতা করছে। পড়াশোনার পাশাপাশি শিশুদের ড্রয়িং এবং খেলাধুলা সহ ইত্যাদিতে ব্যস্ত থাকা উচিত যাতে শিশুরা বিপদের দিকে না গিয়ে ভালো কাজের দিকে থাকে।

একাডেমিতে প্রায় অর্ধশতাধিক  শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তবে অডিশনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com