৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

২৪ জানুয়ারি ২০২৪ ইং বুধবার বিকালে গাইবান্ধার সাদুল্লাপুরে বিশেষ অভিযানে ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার ও ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশে।

পুলিশ সুপার,গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে অফিসার ইনচার্জ(ডিবি) গাইবান্ধা এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সাদুল্লাপুর উপজেলাধীন ০৬ নং ধাপেরহাট ইউপির ০৩ নং ওয়ার্ডের হাসনের পাড়া গ্রামের পলাতক আসামী মো: সাদেকুল ইসলাম বাবলুর বসত বাড়ির ভিতর আঙিনায় ০৫ কেজি শুকনা গাঁজাসহ ০১ মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত আসামীর নাম মোঃ জহুরুল ইসলাম (৫৫) পিতা- মৃত আব্বাস আলী, সাং- হাসানপাড়া,থানা- সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করছে।

এসময় আসামির কাছে থাকা ০৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

আপলোডের সময় : 04:44:07 pm, Wednesday, 24 January 2024