1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৭ বার

বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভরিয়া সরদারপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. শামীমের মেয়ে। সে ভরিয়া সরদারপাড়া গ্রামে নানীর বাড়িতে থাকতো।

স্থানীয়রা জানান, কয়েকজন শিশু বাচ্চারা খেলতে খেলতে পুকুরে গোসল করতে নামে। এসময় পানিতে ডুবে মারা যায় সুমাইয়া। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার জানান, শিশুটি সকাল থেকে কয়েকজন শিশুর সাথে খেলা করছিলো। খেলার একপর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরে শিশুর সহপাঠীরা পুকুরে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন এসে নিহত শিশুকে উদ্ধার করে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com