1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আবদুল্লাহ আল নোমান নিজ কর্মে স্মরণীয় হয়ে থাকবেন : মেয়র শাহাদাত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আবদুল্লাহ আল নোমান নিজ কর্মে স্মরণীয় হয়ে থাকবেন : মেয়র শাহাদাত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭০ বার

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আবদুল্লাহ আল নোমান একজন আদর্শিক রাজনীতিবিদ। তিনি নিজ কর্মের মাধ্যমে যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটা লাখো-কোটি মানুষের হৃদয়ে সারাজীবন জ্বল জ্বল করবে। তিনি দলের ভেতরে আদর্শিক রাজনীতির পরিচর্যা করতেন।

সোমবার (২ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম পেশাজীবী পরিষদ এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন।

মেয়র বলেন, নোমান ভাই এমন একজন মানুষ, যাকে কখনো আমরা রাগতে দেখিনি। যখনই কোনো ঝামেলা মেটানোর জন্য ওনার কাছে যেতাম, উনি আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখতেন যাতে আমদের রাগও কমে যায়। তিনি ছিলেন একজন নম্র, ভদ্র ও নিরাগী মানুষ।

আবদুল্লাহ আল নোমানের হাতে রাজনীতির পাঠশালাতে নিজের আগমন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, এই মহান নেতার সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের রাজনীতিতে জড়ানোর সময়। সে সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশে আমাদের বাসা হওয়ার সুবাধে তৎকালীন ছাত্রদলের নেতারা আমাদের বাসার নিচে আড্ডা দিতেন। তারা আমাকে ছাত্রদলের দায়িত্ব নেওয়ার জন্য প্রথম ওনার সঙ্গে গোলাম আকবর খন্দকারের বাসায় পরিচয় করিয়ে দেন। সেই থেকে তার সঙ্গে আমার রাজনৈতিক পথচলা।

বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনীতির বাইরেও তার সব দল-মতের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি দীর্ঘ ৫০ বছর চট্টগ্রাম ও রাজধানী কেন্দ্রিক যে সব আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল তার সামনের সারিতে বসে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির বাইরে তিনি নিরব ও নিবৃত্তে কাজ করে গেছেন।

ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল নোমানের সন্তান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরেনারি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির, বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক মোস্তফা নঈম এবং কবি ও নাট্যকার অভীক ওসমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com