1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী - Youth Tv news
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮১ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনা টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে পলাশবাড়ীসহ আশপাশের গুরুত্বপূর্ণ মহাসড়কে অতিরিক্ত ভিড় ও যানজটের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে, যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।

সেনা টহলের এই উদ্যোগ জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, সেনাবাহিনী উপস্থিত থাকায় সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে এবং চাঁদাবাজি বা হয়রানির ঘটনা অনেকটাই কমেছে।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঈদের আগে ও পরে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

এছাড়া স্থানীয় প্রশাসন সড়কের বিভিন্ন স্থানে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক স্থাপন করেছে, যাতে যাত্রীরা যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পেতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com