1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় ১ জন মানব পাচারকারী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় ১ জন মানব পাচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার:

দীর্ঘদিন ধরেই খুলনার একটি মানব পাচারকারী চক্র খুলনার দারিদ্র প্রীড়িত জনসাধারনকে চাকুরী এবং অর্থের প্রলোভনে ফেলে পার্শ্ববতী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছে। এসকল মানব পাচারকারীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

র‍্যাব – ৬ কোম্পানি কমান্ডার জানান , গতকাল র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে মানব পাচারকারী অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতেসআভিযানিক দলটি খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে অভিযান পরিচালনা করে মানব পাচারকারী আসামী রুপসা এলাকার আব্বাস মোল্যার পুত্র সিকার মোল্লাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights