1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রংপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রংপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৫ বার

রংপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ শরিফুল ইসলাম সোহাগ (২৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে নগরীর লালবাগ কেসিডি রোড-সংলগ্ন খেড়বাড়ি এলাকায় এ অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ত্রিশ বেঙ্গল ইউনিট।

শরিফুল ইসলাম সোহাগ কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অভিযানের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ত্রিশ বেঙ্গল ইউনিটের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন তামিম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সোহাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটকের পর বাসায় তল্লাশি চালিয়ে চারটি রামদা, দুটি খেলনা পিস্তল, একটি চেইন স্টিক, একটি চায়না ছুরি, চারটি রড স্টিক ও একটি মাঝারি আকারের চাকু উদ্ধার করা হয়। পরে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী দুখুর বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সোহাগকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সহযোগীদের আটকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ যে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com