1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৪ বার

আরিফুল ইসলাম,শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে ১৩ বছর বয়সী এক বাঁকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল করিম(৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে এলাকায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ধাওয়াগীর (পাগলাপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল করিম একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে ধাওয়াগীর বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন রেজাউল করিম। পরে মেয়ে বাড়িতে এসে তার ভাবির কাছে ঘটনাটি জানায়। এবিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুবিচার চাইলে তারা কালক্ষেপণ করে বিষয়টি এড়িয়ে যান। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত রেজাউল করিমের স্ত্রী জানান, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমাদের থেকে টাকা পয়সা নেয়ার জন্য এমন পায়তারা করছেন তারা। আমার স্বামী খুবই ভালো মানুষ। আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য হয় তাহলে এর সঠিক বিচার আমিও চাই।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com