আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ফুফুর গোসল, আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করার অভিযোগে মো: রিপন কে আটক করে সেনা টহল দল।
বগুড়া গাবতলী উপজেলার চকমোল্লা গ্রামের পিতা মৃত ইব্রাহিমের পুত্র রিপন (৩২) কে, আটক করেছে সেনা টহল দল।
গত ১৬ জুন রাতে সারিয়াকান্দি আর্মি ক্যাম্প থেকে নিয়মিত রাত্রিকালীন ডমিনেশন পেট্রোলে থাকা সেনা দলের কাছে অভিযোগ করেন সৈনিক মোমিন (১১৭ ফিল্ড ওয়ার্কশপ) করেন। অভিযোগে তিনি বলেন, তার ফুফু আপেলা বেগম (৪০)-এর গোসলের সময় ভিডিও ধারণ করে মোঃ রিপন তাঁকে ব্ল্যাকমেইল করে।
সেনা টহল দল ঘটনাস্থল চকমল্লা গ্রামের আপেলা বেগমের বাড়ির পার্শ্ববর্তী কৃষি খামার এলাকা থেকে অভিযুক্ত রিপনকে আটক করে। মোবাইল ফোন তল্লাশির পরে অভিযোগের সত্যতা মিলে যায়। আরো জানা যায়, রিপন পূর্বের জমিজমা বিরোধ নিষ্পত্তি না করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো।
পরে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর উপস্থিতিতে রিপনের বাড়ি তল্লাশি করে খামারের সিলিং থেকে একটি দেশীয় অস্ত্র (বল্লম) ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
আটককৃত রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছে। বল্লমটি তিনি আত্মরক্ষা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করে ও নিয়মিত মাদক সেবন করতো।
১৭ জুন মঙ্গলবার রাত সাড়ে টায় ৩ টায় অভিযুক্ত মোঃ রিপনকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।