1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামালপুরে ডিবি-১ এর চৌকস অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামালপুরে ডিবি-১ এর চৌকস অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৩ বার

কাজল (ইব্রাহিম) , ক্রাইম রিপোর্টার: জামালপুর জেলা পুলিশের ডিবি-১ এর চৌকস অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

১৫ জুন ২০২৫, রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর সদর থানার ডাকপাড়া এলাকার চাঁনপাড়া মোড়, শেরপুর রোডে মো. আমজাদ হোসেন (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন— ১। মো. সাইফুল ইসলাম শিপন (৪৫), পিতা—মো. বাক্কী মিয়া, সাং—মুন্সিরচর, থানা—শেরপুর সদর, জেলা—শেরপুর। ২। শিহাব আকন্দ বিশাল (৩২), পিতা—মো. গোলাম মোস্তফা, মাতা—শাহনাজ পারভিন, সাং—ইকবালপুর, ৩নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা। ৩। মো. রাকিবুল ইসলাম ওরফে উৎস (২৪), পিতা—আঃ রাজ্জাক (কায়ে), মাতা—আলেয়া বেগম, সাং—চর ভাটিয়ানী, ইউনিয়ন—সিধুলী, থানা—মাদারগঞ্জ, জেলা—জামালপুর। ৪। মো. নাজমুস সাকিব ওরফে অনয় (৩৪), পিতা—মো. আব্দুল জব্বার মণ্ডল, সাং—সকালবাজার (বাজারি পাড়া), ৪নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আপেল মাহমুদ ও এসআই (নিঃ) মো. এহসানুল হক এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর টিম এ সফল অভিযান পরিচালনা করে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com