1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬০ বার

নড়াইলের লোহাগাড়া থানাধীন দিঘলীয়া ইউনিয়নের একটি বিলের একটি তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মৌজা কোলা এলাকায় বিলের মধ্যে তিল ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কঙ্কালটি নারী নাকি পুরুষ, এবং এর পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com