1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে যমুনায় বাড়ছে পানি, দেখা দিয়েছে ভাঙন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে যমুনায় বাড়ছে পানি, দেখা দিয়েছে ভাঙন

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৭ বার

ধীরে ধীরে গত কয়েকদিন যাবৎ বাড়ছে যমুনার পানি। সেইসাথে দেখ দিয়েছে উপজেলা চরাঞ্চলের নানাস্থানে ভাঙন। গত ২৪ ঘণ্টায় কাজিপুরের মেঘাই পয়েন্টে ৪৮ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনো বিপৎসীমার প্রায় ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসাথে এই দফায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড (পাউবো। 

 

বৃহস্পতিবার সকাল ছয়টায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯১ মিটার। ২৪ ঘণ্টায় ৪৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘণ্টায় ৪৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

পাউবো সূত্র জানায়, গত ২০ জুন থেকে যমুনায় ধীরগতিতে পানি বাড়া শুরু করে। এ পর্যন্ত ৩ সেন্টিমিটার থেকে শুরু করে ১৪ সেন্টিমিটার পর্যন্ত  পানি বাড়ার রেকর্ড রয়েছে। তবে গত বুধবার (২৫ জুন) থেকে পানি বাড়ার হার বেড়ে যায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী  নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আজকে পানি বাড়বে। এরপর থেকে তবে পানি বাড়ার হারটা কমে আসবে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। কারণ উজানের দিকে পানি কমে যাচ্ছে।

তবে এরইমধ্যে চরাঞ্চলের নিশ্চিন্তপুর, চরগিরিশ, ভেটুয়া, খাসরাজবাড়ির নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। এবাবে ভাঙন অব্যাহত থাকলে তাহলে চরগিরিশের বিদ্যুতের সঞ্চালন লাইন ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানিয়েছেন, যমুনায় পানি বাড়তে থাকলেও এখন পর্যন্ত ফসলি জমি প্লাবিত হবার খবর আমাদের নিকটে নেই। আমরা বন্যার প্রস্তুতির বিষয়ে সজাগ রয়েছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com