1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছা পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছা পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

যশোরের চৌগাছা পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি টাকার বেশি অর্থের বাজেট ঘোষণা করেছে।
সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট উপস্থাপন করা হয়।পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট নাগরিকরা।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১৭৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় নির্ধারিত হয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের সেক্রেটারী মাও. আব্দুল খালেক, পৌর বিএনপির সেক্রেটারী আব্দুল হালিম চঞ্চল, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জানান, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাস্তা-ঘাট, ড্রেনেজ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রীজ-কালভার্ট, পানির লাইন সম্প্রসারণ, বাস টার্মিনাল এবং পৌর পার্ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে জনগণের ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি এবং এটি একটি জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট হিসেবে প্রণয়ন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com