বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সবুজ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে দশটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ হোসেন সদর উপজেলার বেরুলিয়া ঘোলাগাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সবুজ নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Verified by MonsterInsights

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপলোডের সময় : 12:42:07 am, Thursday, 3 July 2025