1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৭ বার

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সবুজ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে দশটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ হোসেন সদর উপজেলার বেরুলিয়া ঘোলাগাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সবুজ নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com