1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি নোবিপ্রবি শিক্ষার্থী  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি নোবিপ্রবি শিক্ষার্থী 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শামীম আহমেদ নামে এক শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী তার মেয়ে বন্ধুদের নিয়ে মাইজদী শহরের হাউজিং এলাকায় মেস- বাসা ভাড়ার খোঁজে বের হয়। এ সময় শিক্ষার্থীদের পিছু নেয় স্থানীয় কিছু বখাটে যুবক। এক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ জানায় শামীম । উত্যক্তের প্রতিবাদ করলে ৬-৭ জনের সংঘবদ্ধ বখাটে দল নোবিপ্রবির ওই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নোবিপ্রবির এই শিক্ষার্থীর হাতে ও পায়ে উপর্যুপরি আঘাত করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল ভেঙ্গে গিয়েছে । আঙ্গুলের চিকিৎসার জন্য অপারেশন প্রয়োজন। আমরা এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে । তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা নেব ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com