1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ায় বৃহত্তর চালের মোকামে অভিযান, জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ায় বৃহত্তর চালের মোকামে অভিযান, জরিমানা

মোঃ রাশেদুল, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

চালের বাজার অস্থির। গেল তিন সপ্তাহ ধরে এ অস্থিরতা রয়েছে। সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা করে।  এমন অবস্থায় দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।  এসময় অতিরিক্ত চাল মজুত, ওজনে কম দেওয়া ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নাম সর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটোরাইস মিলকে ২০ হাজার টাকা ও দাদা অটোরাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। 

খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম। এটি মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com