ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মজুদের দায়ে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপলোডের সময় : 10:04:22 pm, Sunday, 6 July 2025