1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিন জনের কারাদণ্ড - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিন জনের কারাদণ্ড

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৩ বার

যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিন জনকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫) গত মঙ্গলবার বিকেলে পৌরশহরের সাবদিয়া শ্মশান সংলগ্ন এলাকায় বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা আদায় করেছেন৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিনজনকে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক কারবারিদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।মাদকের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com