পলাশবাড়ী পৌরসভার ইদিলপুর সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ব্যস্ততম কালীবাড়ি বাজার-ইদিলপুর সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা। চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাটি নির্মাণের পর থেকেই প্রায়ই পানি জমে থাকে। ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এতে করে প্রতিদিনই পথচারী ও যানবাহনের চালকরা চরম বিপাকে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ছোট-বড় দূর্ঘটনাও লেগেই আছে।

দীর্ঘ দিনের এসমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন নাগরিক সমাজ।

এ অবস্থায় দ্রুত রাস্তাটি সংস্কার ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

পলাশবাড়ী পৌরসভার ইদিলপুর সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

আপলোডের সময় : 01:03:54 pm, Saturday, 12 July 2025